মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় দুই লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে মোহনগঞ্জ পৌরসভার হাটমোহনগঞ্জ বাজার এলাকায় একটি অবৈধ জালের গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুদামের মালিক ও অবৈধ জাল বিক্রেতা স্থানীয় মো. পলাশ মিয়াকে (৩৫) আটক করা হয়। অভিযানকালে গুদাম থেকে ৫৫টি চায়না দুয়ারি জাল এবং ১০১টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, আটক পলাশ মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দ করা অবৈধ জালগুলো বিধি অনুযায়ী ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply