1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

নেত্রকোণা বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত

  • আপডেট সময়ঃ বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৪ দেখা হয়েছে
নেত্রকোণা বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত
নেত্রকোণা বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত

স্টাফ রিপোর্টার নেত্রকোণা মোহনগঞ্জ উপজেলায় মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনায় ডিঙ্গাপোতা হাওরে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৫ পিস চায়না দুয়ারি জাল ও ৩ টি কারেন্ট জাল, যেগুলোর আনুমানিক মূল্য ৩,৮০,০০০ টাকা জব্দ করা হয় এবং জব্দকৃত অবৈধ জালসমূহ বিধিমোতাবেক ধ্বংস করা হয়। মঙ্গলবার মোহনগঞ্জ উপজেলার পৌরসভাস্থ কয়েকটি বেসরকারি ডায়াগনোস্টিক সেন্টারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রসিকিউশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময়, দুইটি ডায়াগনোস্টিক সেন্টারকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী যথাক্রমে ২০ (বিশ) হাজার ও ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের একটি উন্মুক্ত খালে মাছের প্রাকৃতিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে বাধ দিয়ে মাছ চাষ করার অভিযোগে সিনিয়র মৎস্য কর্মকর্তাকে নিয়ে অভিযান করা হয়। অভিযুক্তদের ঘটনাস্থলে পাওনা না গেলে বাধসহ অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। বর্তমানে খালের পানি চলাচল স্বাভাবিক আছে। এছাড়াও বিকাল বেলা ৫:০০ ঘটিকায় ডিসি অফিস সংলগ্ন জয়নগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় ৬ জনকে ৬ টি মামলায় ৩০০০/— টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর