স্টাফ রিপোর্টারঃ শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও বহুমাত্রিক দক্ষতা বিকাশের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নেত্রকোনা জেলা প্রশাসন| জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে বিজ্ঞান, ভাষা, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাব কার্যক্রম| সোমবার (২২ জুন) দুপুরে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়| বিদ্যালয়ের প্রধান শিক্ষক ¯^প্না রানী সরকারের সভাপতিত্বে এবং শিক্ষক মাকসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মুনমুন সুলতানা লিজা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যান্য অতিথিবৃন্দ| অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান যথেষ্ট নয়| শিক্ষার্থীদের গবেষণামূলক বই পড়তে হবে, বিজ্ঞানচর্চায় আগ্রহী হতে হবে, ইংরেজিসহ প্রয়োজনীয় অন্যান্য ভাষা শিখতে হবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও সৃজনশীল চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে|” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলার প্রতিটি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান, ভাষা, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাব গঠন করা হবে| এসব ক্লাবের কার্যক্রম ও অগ্রগতি প্রতি মাসে মূল্যায়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্য নিশ্চিত করা যায়|” অনুষ্ঠান শেষে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়েও একই ধরনের ক্লাব গঠনের কার্যক্রম উদ্বোধন করা হয়| এর আগে বিয়াম ওয়েসিস স্কুলে ফল উৎসবেও অংশ নেন জেলা প্রশাসক| ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগকে জ্বাগত জানিয়ে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রওশন জাহান তোড়া ও আরিশা দানীন মোহ বলেন, “এই ক্লাবের মাধ্যমে আমরা পাঠ্যবইয়ের বাইরের জগৎ সম্পর্কে জানতে পারব, নতুন নতুন দক্ষতা অর্জনের সুযোগ পাব এবং নিজেদের আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারব|” শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান| আবৃত্তি পরিবেশন করেন লুসাইমা নাওয়ার এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্বর্নালী। তাদের পরিবেশনা উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মুগ্ধ করে| শিক্ষাবিদদের মতে, বিজ্ঞানমনস্কতা, ভাষাজ্ঞান, যুক্তিবোধ ও সাংস্কৃতিক চেতনার বিকাশে এ ধরনের ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| নেত্রকোণা জেলা প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ, মানবিক ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন| শিক্ষার গণ্ডি পেরিয়ে বাস্তব জগতের সঙ্গে শিক্ষার্থীদের সংযুক্ত করার এই উদ্যোগ নিঃসন্দেহে নেত্রকোণার শিক্ষাঙ্গনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল|
Leave a Reply