1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে নৌকাডুবি, ১ শিশুর মৃত্যু

  • আপডেট সময়ঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৭ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদীঘা হাওরে নৌকাডুবিতে আইয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার ১৮ আগস্ট রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মোঃ সামায়ুন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আছানপুর গ্রাম থেকে ১০-১২ জন যাত্রী নৌকায় করে নেত্রকোনার বারহাট্টা উপজেলার কামালপুরে আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। নৌকাটি শালদীঘা হাওরের পিঁপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে ডুবে যায়। স্থানীয়রা দ্রুত নৌকার অন্য যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হলেও শিশু আইয়ান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, শালদীঘা হাওরে নৌকাডুবির ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নৌকায় থাকা অন্য যাত্রীরা নিরাপদে রয়েছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর