1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নেত্রকোণা পরিবেশ অধিদপ্তর উদ্যোগে শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান

  • আপডেট সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯১ দেখা হয়েছে
নেত্রকোণা পরিবেশ অধিদপ্তর উদ্যোগে শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান
নেত্রকোণা পরিবেশ অধিদপ্তর উদ্যোগে শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে নেত্রকোণা জেলার সদর উপজেলার নেত্রকোণা-ময়মনসিংহ হাইওয়ে এলাকায় শব্দদূষণ রোধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়| সোমবার (২২ জুন) এসময় “শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫” লংঘন করে গাড়ীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৫ টি বাস ও ২ টি ট্রাকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়| হাইড্রোলিক হর্ণ না পাওয়ায় ২ টি ট্রাক ও ৩ টি বাসকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ও ২ টি বাসকে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং ০৩ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়| উক্ত মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাহাবুদ্দিন এবং প্রসিকিউশান প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম| অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন নেত্রকোণা থানা পুলিশের একদল চৌকস সদস্যবৃন্দ| একইসাথে শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন যানবাহনে স্টিকার সাঁটানো হয়| শব্দদূষণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে সহকারী পরিচালক মো:- আবদুল্লাহ আল মতিন প্রেস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর