1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

মগড়া নদীতে পড়ে কিশোরের মৃত্যু

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৯ দেখা হয়েছে
মগড়া নদীতে পড়ে কিশোরের মৃত্যু
মগড়া নদীতে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণায় মগড়া নদীতে পড়ে মোহন মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে| তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার| নিহত মোহন মিয়া সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরুলিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে| পরিবারের দাবি, সোমবার (২২ জুন) রাতে বাসা থেকে বের হওয়ার পর রাতের কোনো এক সময় তিনি বাড়ির পাশের মগড়া নদীতে পড়ে যান| পরে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন নদীতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন| পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মোহন মিয়া বাড়ির পাশের মগড়া নদীর পাড়ে যান| ধারণা করা হচ্ছে, সেখানে অবস্থানকালে হঠাৎ মৃগীরোগের খিঁচুনি উঠলে তিনি নদীতে পড়ে যান| সাঁতার না জানায় পানিতে তলিয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| নিহতের দাদি উকিলের মা জানান, রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মোহন ফিরে না আসায় তার বড় ভাইকে খোঁজ করতে পাঠানো হয়| অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি| পরে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন মোহন নদীতে ডুবে মারা গেছে| নেত্রকোণা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে পড়ে মারা যাওয়া মোহন মিয়া মৃগীরোগে আক্রান্ত ছিলেন| এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন| পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ¯^জনদের কাছে হস্তান্তর করা হবে|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর