1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

নেত্রকোণায় ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৯ দেখা হয়েছে
নেত্রকোণায় ক্রীড়া সামগ্রী বিতরণ
নেত্রকোণায় ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলায় নির্বাচিত ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে| শনিবার (২ শে জুন) বিকেলে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব সামগ্রী বিতরণ করা হয়| এ সব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান| অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারী) আল ইমরান, জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেদায়েতুল্লাহ রুমিন, সদস্য শাহানুল কবির মুন্না, প্রীতম সোহাগ ও আবুল কাশেম সহ জেলার ১০টি উপজেলার ক্রীড়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন| এছাড়াও জেলার বিভিন্ন ক্লাব ও স্কুল-কলেজের ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষকগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন| জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রীতম সোহাগ জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর থেকে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্রীড়া ক্লাব এবং ক্রীড়া সংগঠকদের মধ্যে বিতরণ করা হয়েছে|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর