1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

রাতের আঁধারে বড়ওয়ারি ঘাটে বালু বাণিজ্যের অভিযোগ, তদন্তে নামছে প্রশাসন

  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫১ দেখা হয়েছে
রাতের আঁধারে বড়ওয়ারি ঘাটে বালু বাণিজ্যের অভিযোগ, তদন্তে নামছে প্রশাসন
রাতের আঁধারে বড়ওয়ারি ঘাটে বালু বাণিজ্যের অভিযোগ, তদন্তে নামছে প্রশাসন

সৈয়দ সময়ঃ নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারি বালুর ঘাটে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে| স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের অন্ধকারে দুর্গাপুর এলাকা থেকে নৌপথে লাল বালু এনে বড়ওয়ারি ঘাটে খালাস ও বিক্রি করে আসছে| নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একটি চক্র জেলার এক প্রভাবশালী বিএনপি নেতার নাম ব্যবহার করে প্রায় প্রতিরাতে দুই থেকে তিনটি নৌকায় বালু এনে ঘাটে বিক্রি করছে| বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়লেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ তাদের| অভিযোগের বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, সদর উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি| যদি দুর্গাপুর থেকে অবৈধভাবে বালু আনা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট বিষয়ে দুর্গাপুর উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে| তিনি আরও বলেন, “সদর উপজেলায় কোনো ইজারাকৃত বালুমহাল না থাকলে বড়ওয়ারি ঘাটে কীভাবে বালু বিক্রি হচ্ছে, তা খতিয়ে দেখা হবে| অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|” এদিকে অভিযোগের বিষয়ে বড়ওয়ারি ঘাটের বালু ব্যবসায়ী ও জেলা যুবদলের সাবেক নেতা উজ্জ্বল উদ্দিন খান বলেন, “আমাদের ঘা টে বিভিন্ন নৌকা আসে| কেউ ধান, কেউ পাথর, আবার কেউ বালু নিয়ে আসে|” তবে দুর্গাপুর থেকে গভীর রাতে লাল বালু এনে তার ঘাটে খালাস করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “এ বিষয়ে আমার জানা নেই| এ বিষয়ে নৌকার মালিকদের সঙ্গে কথা বলতে হবে|” স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন ও বিক্রির কারণে একদিকে যেমন পরিবেশ ও নদীর ¯^াভাবিক প্রবাহ হুমকির মুখে পড়ছে, অন্যদিকে সরকারি রাজ¯^ও ক্ষতিগ্রস্ত হচ্ছে| তারা দ্রুত তদন্ত, নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন| প্রশাসনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর