1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২৭ দেখা হয়েছে
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

স্টাফ রিপোর্টারঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, জনগণের যেকোনো অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপস করব না। অতীতেও করিনি, এখনও করব না ইনশাআল্লাহ। বৃহস্পতিবার ২১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে ভিপি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতা-কর্মীদের উদ্দেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, দলকে যারা ভালোবাসেন, দলকে যারা পছন্দ করেন, দলের আদর্শ যারা ধারণ করেন, তাদেরকে দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, আপনাদের তা মানতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেরদের মধ্যে সব বিভেদ ভুলে সংগঠিত থাকতে হবে, ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনের কঠিন পথ পাড়ি দিতে হলে দলকে আপনাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা হলো- প্রথমে নিজেরা ঠিক হবো। নিজেরা অন্যায় কাজ করবো না, অন্যকেও করতে দেব না। অন্য কেউ করলে, তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। এরপরও কেউ অন্যায় কাজ করলে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সাবেক এই মন্ত্রী বলেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার পরিজন। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছে। বড় ছেলে তারেক রহমান, যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখন পর্যন্ত লন্ডনে প্রবাসী অবস্থায় জীবন যাপন করছেন। তিনি বলেন, তারেক রহমানকে এই কারণে ধন্যবাদ দেব যে তিনি দেশের প্রতিটি প্রান্তে, কোনায় কোনায়, গ্রামে-গঞ্জে দল ও দলের অঙ্গ সংগঠনকে সুসংগঠিত ও সমৃদ্ধ করেছেন। এখন অতীতের যেকোনো সময়ের থেকে বিএনপি এখন শক্তিশালী। নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বিএনপি নেতা বাবর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা মৃত্যুদন্ড সহ সব রকমের সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আজ মুক্ত হয়ে আসতে পেরেছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। দীর্ঘ প্রায় ১৮ বছর আন্দোলনের মাঝে টিকে আছি। সেই আন্দোলনের রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর