স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে জেলা শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুনমুন জাহান লিজার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, অতিরিক্ত প্রশাসক সার্বিক ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।
Leave a Reply