1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০১ দেখা হয়েছে
নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে টিটিসি কেন্দ্রে নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই সেমিনারের আয়োজন করে। নেত্রকোণা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ইন্সট্রাক্টর সাইদুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। সেমিনারে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ ও সৌদি গমনেচ্ছুক মোঃ মাসুদ প্রমূখ। সেমিনারে বক্তারা বলেন, যারা বিদেশ যাবেন, তারা যে দেশে যাবেন, সেই দেশের ভাষা শিখে যাবেন। সেই দেশের আইন কানুন মেনে চলবেন। যে বিষয়ে কাজ করতে ইচ্ছুক, সেই বিষয়ে দক্ষ হয়ে গেলে শ্রমের ন্যায্য মূল্য ও মর্যাদা দুটোই পাবেন। দালাল থেকে দুরে থাকবেন। বৈধ পথে রেমিট্যান্স পাঠাবেন। এতে দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর