স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স মাঠে ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে পুলিশ লাইন্স একাদশ বনাম অফিসার্স ইনচার্জ একাদশ এর মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাই লাল সরকার, পুলিশ সুপার (আইটিসি) নেত্রকোণা, জীবন নাহার নাসরিন (জেমী), সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নেত্রকোণা জেলা। উক্ত খেলায় পুলিশ লাইন্স একাদশ বনাম অফিসার্স ইনচার্জ একাদশ ফুটবল ম্যাচটি অফিসার্স ইনচার্জ একাদশ কে হারিয়ে পুলিশ লাইন্স একাদশ জয় লাভ করেন। খেলা শেষে পুলিশ সুপার উভয় দলকে পুরস্কার প্রদান করেন। উক্ত সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন।
Leave a Reply