1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নেত্রকোণায় ‘বর্ষায় নজরুল’ সাংস্কৃতিক অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১১১ দেখা হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নেত্রকোণায় 'বর্ষায় নজরুল' সাংস্কৃতিক অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নেত্রকোণায় 'বর্ষায় নজরুল' সাংস্কৃতিক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এবং বর্ষা ঋতুকে বরণ করে নিতে নেত্রকোণায় আয়োজিত হয়েছে এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান—’বর্ষায় নজরুল’। কবি নজরুলের সৃষ্টি ও বর্ষার মেলবন্ধনে এই বিশেষ আয়োজনটি মূলত ‘নজরুল বর্ষ ২০২৬—২০২৭’—এর অংশ হিসেবে উদযাপিত হয়েছে। বর্ষার চিরন্তন রূপকে ফুটিয়ে তুলতে অনুষ্ঠানের শুরুতেই মনে করিয়ে দেওয়া হয়েছে কবির সেই বিখ্যাত কাব্যিক পঙ্ক্তি—”ছড়ায়ে বৃষ্টির বেলফুল, দুলায়ে মেঘলা চাঁচর চুল”। সোমবার (২০ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ (০৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ), সন্ধ্যা ০৭:৩০ মিনিটে নেত্রকোণার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। আয়োজক ও পৃষ্ঠপোষকতা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। সামগ্রিক আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, নেত্রকোণা এবং এতে সার্বিক সহযোগিতা প্রদান করছে নেত্রকোণা জেলা প্রশাসন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর