স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জেলা শহরের মুক্তার পাড়া ব্রিজ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা ২ সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মো: আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মো: আনোয়ারুল হক এমপি জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply