1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

নেত্রকোণা জেলা প্রশাসক এর সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১২১ দেখা হয়েছে
নেত্রকোণা জেলা প্রশাসক এর সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা প্রশাসক এর সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জনগণের সমস্যাসমূহ শুনে সেগুলো সমাধানের লক্ষ্যে প্রতি সপ্তাহের বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হয়। বুধবার (১২ আগস্ট) গণশুনানিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন শুনে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করার মতো বিষয়সমূহ নিষ্পত্তি করেন। এছাড়া যেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান প্রদান করা সম্ভব হয় না, সেগুলোতে সংশ্লিষ্ট ইউএনও অথবা অন্যান্য কর্মকর্তা ও বিভাগের মাধ্যমে তদন্তের নির্দেশ প্রদান করা হয়। এসব বিষয়ে তদন্ত প্রতিবেদনের ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। গণশুনানিতে অংশগ্রহণ করা বিভিন্ন উপজেলা থেকে আগত ভুক্তভোগীরা জেলা প্রশাসকের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। গণশুনানিতে আগত সেবাগ্রহীতাগণের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের তাৎক্ষণিক সমাধান এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর