1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

দুর্গাপুরে মসজিদ মাদ্রাসায় চুরের আতঙ্কে ধর্ম প্রাণ মুসল্লীরা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৯ দেখা হয়েছে
দুর্গাপুরে মসজিদ মাদ্রাসায় চুরের আতঙ্কে ধর্ম প্রাণ মুসল্লীরা
দুর্গাপুরে মসজিদ মাদ্রাসায় চুরের আতঙ্কে ধর্ম প্রাণ মুসল্লীরা

দুর্গাপুর প্রতিনিধিঃ জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে মসজিদ ও মাদ্রাসায় প্রায় ২০টি আইপিএস এর ব্যাটারি চুরি হয়ে গেছে। এছাড়া বাজারে ১টি পিক-আপ, ১টি ষাঁড় গরু সহ আশপাশের বাজারে অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির আতঙ্কে নিয়ে বিপাকে এলাকার মসজিদ মাদ্রাসার মুসল্লী ও সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাসের ব্যবধানে এলাকায় অন্তত শতাধিক চুরির ঘটনা ঘটেছে। এতে করে গ্রাম গঞ্জের মানুষের আইপিএস এর ব্যাটারী, গরু, ধান চাল, অটো রিক্সা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান এলাকার মাদকাসক্ত একটি চুর চক্রের সেন্ডিকেট মিলে বাকলজোড়া ইউনিয়নের বাকলজোড়া বাজার জামে মসজিদের আইপিএস এর ২টি ব্যাটারী, টিলা বাড়ি জামে মসজিদ হতে ১টি ব্যাটারী, আব্বাসিয়া মাজারুল উলুম নূরানী মাদ্রাসায় ২টি ব্যাটারী, পোস্ট অফিসের ৪টি ব্যাটারীসহ এলাকার অনেক মসজিদের ব্যাটারী চুরি হয়ে গেছে। কয়েকদিন পর পর এসব দামি ব্যাটারী চুরি হয়ে যাচ্ছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছেন মাদ্রাসা কমিটি ও এতিমখানা। এলাকার হামিদুর রহমান বলেন, গত কয়েক মাসে গভীর রাতে আমাদের এলাকার মসজিদ মাদ্রাসার আইপিএস এর অসংখ্য ব্যাটারী চুরি হয়ে গেছে। মাদ্রাসার এক ইমাম জানান মাদ্রাসা মসজিদের আইপিএস, এর ব্যাটারী চুরি হয়ে যাওয়াতে এতিম শিশুরা রাতে ঘুমাতে পারছে না। মোয়াজ্জিন মসজিদে আজান দিতে পারছে না। চুরির ঘটনা নিয়ে এলাকাবাসী দুশ্চিন্তায় আছে। স্থানীয় মাদ্রাসার ছাত্ররা জানান, এর আগে কয়েক বছরের মধ্যে এমন ঘটনা আর ঘটেনি। এবছর অন্তত বাকলজোড়া ইউনিয়নে শতাধিক চুরি হয়েছে। এখন পর্যন্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী চুরি যাওয়া ব্যাটারী, গরু কোনটাই উদ্ধার করতে পারেনি। বাকলজোড়া বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, কয়েকদিন পর পরই এসব চুরি হয়। আমাদের ধারণা, মাদকাশক্তরা এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ সাধারণ মানুষের পক্ষে মসজিদ মাদ্রাসায় চুরি করা সম্ভব নয়। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন এলাকার চুরদেরকে ধরে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর