1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নেত্রকোণা পৌরসভায় ওয়ানস্টপ সার্ভিস ও ই—সেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রফেসর ডা. মো. আনোয়ারুল হক এমপি

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯৬ দেখা হয়েছে
নেত্রকোণা পৌরসভায় ওয়ানস্টপ সার্ভিস ও ই—সেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রফেসর ডা. মো. আনোয়ারুল হক এমপি
নেত্রকোণা পৌরসভায় ওয়ানস্টপ সার্ভিস ও ই—সেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রফেসর ডা. মো. আনোয়ারুল হক এমপি

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা পৌরসভায় নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সোমবার ওয়ান স্টপ সার্ভিস ও ই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা ২ সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, পৌর নির্বাহী কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাক্তার মোঃ আনোয়ারুল হক এমপি বলেন, ওয়ান স্টপ সার্ভিস ও ই সেবা কার্যক্রমের ফলে জনসাধারণের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হবে। তিনি বিশেষ করে ময়লা—আবর্জনা ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে নেত্রকোণা পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর