1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

  • আপডেট সময়ঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৮ দেখা হয়েছে
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার বড়বাজার এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান আর্থিক অনুদানের চেক তুলে দেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা মনোযোগসহকারে শোনা হয় এবং অগ্নিকাণ্ডে তাদের ব্যবসা ও জীবিকায় সৃষ্ট ক্ষয়ক্ষতি ও নানা প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্ষতিগ্রস্তদের ব্যবসা পুনঃপ্রতিষ্ঠা ও স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে সম্ভাব্য উদ্যোগসমূহ নিয়েও মতবিনিময় করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ব্যবসা পুনর্গঠনে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যাংকারদের সঙ্গে আলোচনা করে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সরকারি সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস প্রদান করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর