1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা

  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৪ দেখা হয়েছে
অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা

বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় সড়ক পরিবহন খাতে অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) বারহাট্টা থানার সামনের বাস কাউন্টার, আটপাড়া মোড় ও মডেল মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং উল্টোপথে যানবাহন রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ৮টি মামলায় ১০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানকালে সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর