1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও তেলের সরবরাহ ঠিক রাখতে নেত্রকোণায় অভিযান

  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬১ দেখা হয়েছে
অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও তেলের সরবরাহ ঠিক রাখতে নেত্রকোণায় অভিযান
অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও তেলের সরবরাহ ঠিক রাখতে নেত্রকোণায় অভিযান

স্টাফ রিপোর্টারঃ জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে নেত্রকোণায় তদারকি ও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী নেত্রকোণা সদর এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন এবং বাসস্ট্যান্ডে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা যাচাই করতে মঙ্গলবার দুপুরে শহরের এ আর খান পাঠান ফিলিং স্টেশন এবং মোনাকো ফিলিং স্টেশনে পরিদর্শন করে অভিযানকারী দল। এসময় তারা পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদের পরিমাণ সরাসরি পরিমাপ করে দেখেন এবং বিক্রয় রেজিস্টার ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। জ্বালানি তেলের ওজনে বা পরিমাপে যেন কোনো ধরনের কারচুপি না হয় এবং কৃত্রিম সংকট তৈরি করে যেন জনভোগান্তি সৃষ্টি করা না হয়, সে বিষয়ে পাম্প মালিক ও কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। ফিলিং স্টেশনে অভিযান শেষে দলটি নেত্রকোণা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় যায়। সেখানে ভাটিবাংলা, রফ রফ পরিবহনসহ বিভিন্ন দূরপাল্লার পরিবহনের বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এসময় টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তি এবং সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন কর্মকর্তারা। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া যেন কোনোভাবেই আদায় করা না হয়, সে বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযানের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জনস্বার্থ রক্ষায় এবং যে কোন ধরনের অনিয়ম ঠেকাতে নেত্রকোণা জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর