1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

অবৈধ মজুদকৃত ৩,৫০০ লিটার ডিজেল জব্দ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬১ দেখা হয়েছে
অবৈধ মজুদকৃত ৩,৫০০ লিটার ডিজেল জব্দ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা
অবৈধ মজুদকৃত ৩,৫০০ লিটার ডিজেল জব্দ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা

এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোণা জেলা প্রশাসন সদর উপজেলার হাটখলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে মজুদকৃত ৩,৫০০ লিটার ডিজেল জব্দ করেছে। নেত্রকোণার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে নেত্রকোণা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে শনিবার দিনব্যাপী জেলার সকল ফিলিং স্টেশন মনিটরিং করা হয়। পাশাপাশি সচ্ছতা ও জবাবদিহিতা নিশিতকরণে জেলার সকল ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা প্রশাসন নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারের মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ৩,৫০০ লিটার ডিজেল জব্দ করে। মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৬(ক) লঙ্ঘনের অপরাধে ২০(১) ধারা মতে দোকান মালিক জহিরুল চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং অবৈধ ভাবে মজুদকৃত ৩,৫০০ লিটার ডিজেল স্থানীয় দুজন মেম্বারের জিম্মায় রেখে নিকটস্থ ফিলিং স্টেশনে সর্বসাধারণের নিকট সরকারী রেটে বিক্রয়ের উদ্দেশ্যে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তেল সংকট মোকাবেলায় জেলা প্রশাসন নেত্রকোণায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর