1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

আইডিইবির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৯ দেখা হয়েছে
আইডিইবির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আইডিইবির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি)। রবিবার বিকেলে শহরের সাতপাই এলাকায় আইডিইবি কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নেত্রকোণা জেলা শাখার সভাপতি প্রকৌশলী এস এম মুসা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু সাদেক খান দ্বীপ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নেত্রকোণার নির্বাহী প্রকৌশলী নায়েব আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সালাম, এলজিইডির সহকারী প্রকৌশলী মো.আশরাফ, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আবু সাহিদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম এবং সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আতিক। এছাড়া আইডিইবি নেত্রকোণা জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর