1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আটপাড়ায় বিএনপির প্রতিবাদ মিছিলে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান কবির নিলয়ের অংশগ্রহণ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬১ দেখা হয়েছে
aRMAN

আটপাড়া প্রতিনিধিঃ নেত্রকোণার আটপাড়া উপজেলা বিএনপির এক প্রতিবাদ মিছিলে আটপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান কবির নিলয়ের অংশগ্রহণ করা কে কেন্দ্র করে চাপা ক্ষোভ বিরাজ করছে। ১৩ আগস্ট ২০২৫ বিকাল ৩ ঘটিকায় এই মিছিলটির আয়োজন করেন আটপাড়া উপজেলা যুবদলের সাবেক যুব নেতা রুহুল আমিন তালুকদার ও আটপাড়া উপজেলা বিএনপি এর সাবেক সভাপতি খাইরুল কবির তালুকদার। মিছিলটি আটপাড়া তেলিগাতী মোড় হতে শুরু করে ব্রুজের বাজার হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে কলেজ মোড় হয়ে তেলিগাতী মোড়ে এসে শেষ হয়। এই মিছিলে আটপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান কবির নিলয় সহ আওয়ামীলীগ এর বেশ কয়েকজনের উপস্থিতি দেখা যায়। এই মিছিল নিয়ে আটপাড়া উপজেলা বিএনপি’র তৃণমূলের নেতাকর্মীদের মনে ক্ষোভ বিরাজ করছে। এই বিষয় নিয়ে আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক তালুকদার এর মতামত জানার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তাদের মতামত নেওয়া সম্ভব হয়নি। জানা যায়, গত ৫ই আগস্টের বিজয় মিছিলে আটপাড়া উপজেলা বিএনপি’র সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী তৌসিফুল ইসলাম কে শারীরিক ভাবে হেনস্থা করার অপচেষ্টা করেন আটপাড়া উপজেলা যুবদলের সাবেক যুব নেতা রুহুল আমিন তালুকদার। বিজয় মিছিলে তৌসিফ এর উপর ইচ্ছা পূর্বক ধাক্কা দিয়ে বাধা সৃষ্টি করে যুব নেতা রুহুল আমিন। যার ফলে তৌসিফ রাস্তায় পরে গিয়ে আহত হন ও তার পায়ের হাড়ে ফাঁটল সৃষ্টি হয়। অনাকাঙ্খিত এই অপ্রীতিকর ঘটনার জন্য তৌসিফুল ইসলাম এর সমর্থকগণ গত ৮ই আগস্ট ২০২৫ এক প্রতিবাদ মিছিল করেন। সেই মিছিলের প্রতিবাদ স্বরূপ ১৩ আগস্ট এই মিছিল এর আয়োজন করে রুহুল আমিন তালুকদারের সমর্থকগণ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর