আটপাড়া প্রতিনিধিঃ আটপাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক জি.এস ও আটপাড়া উপজেলা বিএনপি’র সাবেক নেতা মরহুম জহিরুল ইসলাম খান মাজু’র ১০ম মৃত্যুবার্ষিকী গত ২৩ আগস্ট পালিত হয়েছে। ২০১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ মাসুম চৌধুরী, উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগটনের নেতৃবৃন্দ ও আটপাড়া উপজেলা প্রেসক্লাব শ্রদ্ধা জানিয়েছেন। মরহুম জহিরুল ইসলাম মাজু’র একমাত্র পুত্র ২০১৯ সালের ৫ম উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌছিফুল ইসলাম তৌসিফ তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন। মরহুম জহিরুল ইসলাম মাজু আটপাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত এবং নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
Leave a Reply