1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

আটপাড়া ইউএনওর মারধরের শিকার যুবক সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল সহ নিন্দার ঝড়

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৬ দেখা হয়েছে
atpara uno news viral
atpara uno news viral

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার আটপাড়ায় এক দিনমজুর দুর্জয় নামের এক যুবককে বেধড়ক পেটাচ্ছেন ইউএনও। গত মার্চ মাসের ঘটনার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে যাকে পেটাচ্ছে তার সাথে বা যিনি ঘটনাটি সামনে এনেছেন তাদের কারোর সাথেই যোগাযোগ করা যাচ্ছে না। ভিডিও পর্যালোচনা ও একটি মামলার কপির সূত্র ধরে জানা গেছে, গত ২৪ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ নিয়ে এই ঘটনার সূত্রপাত। আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদ হল রুমে দুর্জয় নামের একজনকে ওইদিন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা (৩৮) বেধড়ক পেটান। কিন্তু ঘটনার পর আগস্টের ১১ তারিখ সোমবার এ ঘটনায় আটপাড়া আমলী আদালতে রায়হান নামের একজন একটি মামলা দায়ের করেন। মামলায় ৩২৬/৩০৭ দন্ডবিধি তে ইউএনও রুয়েল সাংমাকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেছেন। আদালত সূত্রে জানা গেছে একটি অভিযোগ পড়েছে। তবে তদন্ত পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। যা পিবিআই তদন্ত করবে বলেও সূত্রটি জানায়। এদিকে ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার ও নেত্রকোণার অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত এডিশনাল পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার জানান, আমরা অফিসিয়ালি এখনো কোন অভিযোগ পাইনি। হয়তো আইনগত প্রক্রিয়া শেষে পাঠাবে। আমরা অভিযোগটি পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখবে বলে তিনি জানান। তবে এ ঘটনায় বাদী বিবাদী কারোরই বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তারা কেউ ফোন রিসিভ করেননি। মামলার অভিযোগে উল্লেখ রয়েছে ভিজিএফের চাল প্রদানকালে নিয়ম শৃঙ্খলা ছাড়া চাল দেয়া হচ্ছে এমন প্রতিবাদ করায় ওই যুবককে পেটান ইউএনও। তবে এই ঘটনা দীর্ঘদিন ধামাচাপা দিয়ে রেখেছে একটি মহল। যুবদলের নেতাকর্মীদের সাথে বিভিন্ন প্রকল্প নিয়ে নানা ধরনের গন্ডগোল হয়। এরপরে সে সব ঘটনায় আবার মীমাংসাও হয়। অন্যদিকে ২০২২ সনে খালিয়াজুরী উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন কালে মোহনবাশি নামের গোদামের এক লেবারকে বাঁধ নির্মাণ কাজের (পিআইসি) প্রকল্পের সভাপতি করার নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে ময়মনসিংহ দুদক বরাবর লিখিত অভিযোগ করেন মোঃ শফিকুল ইসলাম তালুকদার নামের খালিয়াজুরীর এক কৃষক । কিন্তু সেই অভিযোগও আলোর মুখ দেখেনি। তখনকার সময়ে শুধুমাত্র বদলি করা হয়েছিলো অন্যত্র এই অফিসারকে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর