1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

“আমি কল্পনা করিনি, জীবনে কখনো ভোট দিতে পারবো” সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ দেখা হয়েছে
“আমি কল্পনা করিনি, জীবনে কখনো ভোট দিতে পারবো” সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
“আমি কল্পনা করিনি, জীবনে কখনো ভোট দিতে পারবো” সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন নেত্রকোণা—৪ (মদন—মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে নিজ উপজেলা মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরাও ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে লুৎফুজ্জামান বাবর বলেন, আমি কল্পনা করিনি, জীবনে কখনো ভোট দিতে পারবো। ১৭ বছর পর ভোট দিতে পেরেছি। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার স্ত্রী ও সন্তানরাও আমার সঙ্গে আজ প্রথম ভোট দিয়েছেন।এই আসনে লুৎফুজ্জামান বাবর ছাড়াও জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির পজলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমানসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর