আইরিন আলিফঃ নেত্রকোণায় পূর্বশ্রুতার জের ধরে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালী বিন্নী গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে এলাকাবাসী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত আবু বক্কর, বিপুল, রকি খান, রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল, রাজ্জাকসহ বেশ কয়েকজনের অবস্থা আশষ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতরা পাশের উপজেলা তাড়াইল ও কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, গত রমজানের ঈদে ভাগ বাটোয়ারায় গরু ক্রয় করাকে কেন্দ্র করে একই গ্রামের নজরুল ও জাহাঙ্গীরদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইপক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, দুইপক্ষের মধ্যে পূর্বশত্রুতা ও প্রভাব বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছে।
Leave a Reply