1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাশিত হয়ে উঠেছে নেত্রকোণার প্রকৃতি

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ দেখা হয়েছে
আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাশিত হয়ে উঠেছে নেত্রকোণার প্রকৃতি
আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাশিত হয়ে উঠেছে নেত্রকোণার প্রকৃতি

আসাদুজ্জামান তালুকদারঃ নেত্রকোণায় এখনও শেষ হয়নি শীত। অথচ এরই মধ্যে জেলার আমগাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। সবুজ পাতা ভেদ করে বেরিয়ে আসছে আম চাষিদের সোনালী স্বপ্ন। আমের মুকুলের মিষ্টি গন্ধে সুবাশিত হয়ে উঠেছে প্রকৃতি। নেত্রকোণার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত উপযোগী, যার ফলে জেলায় বাণিজ্যিক আম বাগান ও উৎপাদন ক্রমেই বাড়ছে। সারি সারি গাছে সবুজ পাতার মাঝে আমের মুকুল আসতে শুরু করেছে। সবচেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল আসছে। স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে থেকেই গাছে মুকুল আসা শুরু হয়েছে। পুরোদমে মুকুল ফুটতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় ভালো মুকুল এসেছে, সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় জাতের পাশাপাশি বারোমাসি, আম্রপালি, এবং হাড়িভাঙ্গা জাতের আমের চাষ বেশি হচ্ছে নেত্রকোণায়। স্থানীয়রা বারোমাসি ও উন্নত জাতের আম্রপালি আম চাষে বেশি আগ্রহী হচ্ছেন, যা অর্থনৈতিক স্বচ্ছলতা আনছে। নিরাপদ ও বিষমুক্ত ফলের চাহিদা থাকায় অনেকে নিজ আঙিনায় ও বাণিজ্যিক বাগানে বৈচিত্র্যময় আমের চারা রোপণ করছেন। উপযুক্ত জলবায়ুর কারণে নেত্রকোণায় আম উৎপাদন অত্যন্ত লাভজনক।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর