স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার—৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কে বিজয়ী করতে পথে পান্তরে, পাড়া মহল্লায় নির্বাচনী গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন লুৎফুজ্জামান বাবরের ছোট ছেলে আহনাফ ইবনে জামান। নির্বাচনকে সামনে রেখে শনিবার (৩১ জানুয়ারি) মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় তিনি সাধারণ ভোটারদের দুঃখ—দুর্দশার কথা শুনেন এবং সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্বাচিত হওয়ার পরে সকল সমস্যা সমাধানের প্রতিশ্রম্নতি ব্যক্ত করে। এ সময় আহনাফ ইবনে জামান বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আবার আমার পিতা আপনাদের কাছে ফিরে এসেছেন। আমি আপনাদের কাছে দোয়া ও ‘ধানের শীষে’ ভোট চাইতে এসেছি। আল্লাহ আমার পিতাকে নতুন জীবন দান করেছেন, নিশ্চয়ই তিনি এখন আপনাদের জন্য ভাল কিছু করবেন। এ সময় সফর সঙ্গী ছিলেন, মিজানুর চৌধুরী, সহ সাধারণ সম্পাদক যহুর প্রদেশ (বিভাগীয়) বিএনপি, মালশীয়া, ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মালশীয়া যহুর প্রদেশ (বিভাগীয়) বিএনপির সহ— সাধারণ সম্পাদক মিজানুর চৌধুরী বলেন আমরাও মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছি। উপজেলার সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা জানান, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আমাদের এলাকার রাস্তাÑঘাটসহ অন্যান্য ক্ষেত্রেও কোন উন্নয়ন হয় নাই। যিনিই এমপি হয়েছেন, তিনি শুধু তার দলের নেতাদের পেট ভরিয়েছেন। জনগণের সুযোগÑসুবিধার কথা কখনোই চিন্তা করেন নাই। তারা বলেন, আমরা এখন ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছি। মোহনগঞ্জ ইউনিয়নের মানুষ এখন অনেক সচেতন, তাই এ এলাকার জনগণ এখন আর কোনো চাঁদাবাজ কোন সন্ত্রাসী নেতার নেতৃত্ব চায় না। তাই আমরা আসন্ন সংসদ নির্বাচনে যোগ্য, পরোপকারী এবং নিঃস্বার্থ ব্যক্তি হিসাবে আমাদের প্রিয় ব্যাক্তিত্ব সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কে ভোট দিয়ে নির্বাচিত করব।
Leave a Reply