1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই————————————————————মো: কামাল হোসেন খান

  • আপডেট সময়ঃ শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪১০ দেখা হয়েছে
“ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই” কামাল হোসেন খান
“ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই” কামাল হোসেন খান

মো: ফারুক আহমেদ ফকিরঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা সদর ৬ নং লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবীদ, ব্যবসায়ী ও লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খান| তিনি শাসক নয়, বরং সাধারণ মানুষের একজন সেবক হিসেবে কাজ করতে চান—এমন ঘোষণা দিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের দৃষ্টিও কেড়ছেন তিনি|

বর্তমানে তিনি আবু আব্বাস ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন| সমাজ থেকে মাদকের বিস্তার রোধে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘তরী মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’| তিনি ৬ নং লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের কৃতী সন্তান| দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তেরি হয়েছে| এবার সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি ৬ নং লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন|

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কাজের প্রতিশ্রুতির কারণে মো. কামাল হোসেন খান’কে ঘিরে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে| তিনি ৬নং লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদকে উন্নয়ন ও পরিবর্তনের জন্য পরিকল্পিত উন্নয়ন ও আধুনিকায়নে উন্নত রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ইউনিয়নকে সাজানো| স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে পরিষদের প্রতিটি কাজ ও সরকারি বরাদ্দের হিসাব জনগণনের কাছে স্পষ্ট রাখা| মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তরুনদের জন্য বিনোদনের ব্যবস্থা করা| জনসেবা ও অধিকার রক্ষায় সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন|

এছাড়াও তিনি ব্যক্তিগত উদ্যোগে রাস্তাঘাট মেরামত, খানাখন্দ ভরাট বা স্থানীয় সমস্যা সমাধানে কাজ করছেন| “তিনি শাসক নয়, বরং সেবক” হিসেবে ইউনিয়নবাসীর পাশে থেকে আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ার অঙ্গীকার করেছেন|” সামাজিক যোগাযোগ: ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে|

মো. কামাল হোসেন খান ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন| অনেকে মনে করছেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন| ৬নং লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মো. সজীব বলেন, “মো: কামাল হোসেন খান” একজন ভাল লোক| তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন| অসহায় মানুষকে সাহায্য করা তার অভ্যাস| আমরা চাই, তিনি চেয়ারম্যান হলে আমাদের ইউনিয়নের উন্নয়ন আরও দ্রুত হবে|”

একই ইউনিয়নের গৃহিণী রহিমা বেগম বলেন, “তিনি এলাকার স্কুল—মাদ্রাসার অসহায় ছাত্র—ছাত্রীদের ও মসজিদে নিয়মিত সহযোগিতা করেন| বিপদে—আপদে তাকে পাশে পাওয়া যায়| তাই আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী|” স্থানীয় তরুণ সমাজকর্মী জানান, “আমাদের ইউনিয়নে কর্মসংস্থানের বড় অভাব| মো: কামাল হোসেন খান যদি নির্বাচিত হন, তাহলে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ ˆতরি হবে—এমনটাই আমরা আশা করছি|”

এ বিষয়ে মো: কামাল হোসেন খান বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না| আমি চাই, ৬ নং লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করতে| মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি| যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ|”

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর