মোহনগঞ্জ প্রতিনিধিঃ ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে| এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন এবং উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়| দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়| র্যালিটি উপজেলা পরিষদের চারপাশ প্রদক্ষিণ করে| র্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ ¯ স্বঃস্ফুতভাবে অংশগ্রহণ করেন| র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মো. লুৎফুজ্জামান বাবর| তিনি তার বক্তব্যে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পল্লী উন্নয়ন কর্মসূচির অপরিসীম গুরুত্ব তুলে ধরেন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন| তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়| সরকার পল্লী অঞ্চলের মানুষের ভাগ্যবদলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন| আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রমের আওতায় তৃণমূলের বিভিন্ন সুবিধাভোগীদের আর্থিকভাবে করার লক্ষ্যে ঋণের চেক বিতরণ করা হয়| পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সুবিধাভোগীদের মাঝে গাছের চারা, বিভিন্ন প্রশিক্ষণের সনদপত্র এবং সফলদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়| এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন কার্যক্রমের বিপুল সংখ্যক সুবিধাভোগী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ|
Leave a Reply