সৈয়দ সময়ঃ স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নেত্রকোনা সদর উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে নির্বাচনী আমেজ দিন দিন বাড়ছে। হাট—বাজার, চায়ের আড্ডা থেকে শুরু করে পাড়া—মহল্লা—সবখানেই আলোচনার কেন্দ্রে রয়েছেন সম্ভাব্য জনপ্রতিনিধিরা। এরই মধ্যে ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় তয় রয়েছেন বর্তমান মেম্বার ও সম্ভাব্য প্রার্থী মো. রফিকুল ইসলাম (রফিক)। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দায়িত্ব পালনকালে তিনি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ কারণে তৃণমূলের অনেক ভোটারের কাছে তিনি একজন গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার উদ্যোগে ভাষাটী হাসেম মাস্টারের বাড়ি থেকে কপাটখালী পর্যন্ত প্রায় ১,৭০০ মিটার কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া জয়পাশা মান্নাফের দোকান থেকে ভাষাটী মাহবুবের বাড়ি পর্যন্ত প্রায় ৪,৪০০ মিটার রাস্তা সংস্কার, ভাষাটী নতুন মসজিদ থেকে পূর্বপাড়া মাজু মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ২,৬০০ মিটার রাস্তা সংস্কার এবং ভাষাটী আলমগীরের ক্ষেত থেকে নতুন মসজিদ পর্যন্ত প্রায় ৯০০ মিটার কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তিনি সহযোগিতা করেছেন বলে জানান এলাকাবাসী। ভাষাটী উত্তরপাড়া জামে মসজিদে নগদ ৬০০ টাকা ও দুই বান্ডিল ৯ ফুটের ঢেউটিন প্রদান করা হয়েছে। পাশাপাশি ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে সাতটি ইউ—ড্রেন নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কাজ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড বিতরণে সহযোগিতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মসজিদ, মাদ্রাসা এবং অসচ্ছল ব্যক্তিদের বিভিন্ন সময়ে সহায়তা প্রদান করেছেন বলে স্থানীয়রা জানান। তবে আসন্ন নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররাই। নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের মাধ্যমে জনগণের রায়েই নির্ধারিত হবে ৪ নম্বর ওয়ার্ডের আগামী জনপ্রতিনিধি।
Leave a Reply