1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

একুশের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান

  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ দেখা হয়েছে
একুশের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান
একুশের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ মহান শহিদ দিবস ও আন্ত র্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন নেত্রকোণার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বাণীতে তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি একুশের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে সবাইকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসক তার বাণীতে বলেন, “২১ ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন। মানব ইতিহাসের দীর্ঘ পথ-পরিক্রমায় একটি জাতি মাতৃভাষার অধিকার রক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল।” তিনি আরও উল্লেখ করেন, বায়ান্নর একুশে ফেব্রুয়ারির মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তার পথ ধরেই প্রশস্ত হয়েছিল বাঙালির স্বাধীনতার স্বপ্ন। আজ সেই আত্মত্যাগকে বিশ্ববাসী সুগভীর শ্রদ্ধায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্মরণ করছে। একুশের অর্জনের কথা তুলে ধরে মো. সাইফুর রহমান বলেন, এই আত্মত্যাগের মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে আমরা আমাদের মর্যাদা এবং স্বতন্ত্র সত্তা অর্জন করেছি। জাতীয় জীবনের এই গৌরবোজ্জ্বল ও মহিমান্বিত দিনে মাতৃভাষার সম্মান রক্ষায় আত্মাহুতি দেওয়া সেইসব বীর সন্তানদের তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর