স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় নেত্রকোণা জেলায় ২১ এপ্রিল—২০২৬ খ্রিঃ তারিখ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা—২০২৬ এর পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন—শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নেত্রকোণা জেলা শহরের এসএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। পরিদর্শনকালে পুলিশ সুপার পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা, ফাইয়াজ সার্জিল সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ) ও পরীক্ষায় সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply