প্রিয়,
কথার যত্ন নিও—
কথা ফুরিয়ে গেলে অনুভূতিরাও একে একে নিভে যায়,
আর সেই সাথে মানুষটাও ধীরে ধীরে অচেনা হয়ে পড়ে।
জানো,
একসময় কথার ভেতরেই তোমাকে খুঁজে পেতাম,
শব্দের আড়ালে লুকানো ভালোবাসা স্পর্শ করত মন।
কিন্তু আজ—
কথা হারিয়ে গেছে সময়ের ভিড়ে,
নীরবতার দেয়ালে আটকে আছে অগণিত না-বলা অনুভূতি।
সেই কবে থেকে কথাকে হারিয়েছি,
আজ আমি শব্দ নয়, কথাকেই খুঁজি—
প্রতিটি নীরব রাতে, প্রতিটি অসমাপ্ত বাক্যে।
তাই বলি প্রিয়,
কথাগুলোকে আগলে রেখো,
কারণ কথা বেঁচে থাকলে—
ভালোবাসাও বেঁচে থাকে,
আর তুমিৃ হারিয়ে যেও না।
আমি এখন কথা খুঁজে ফিরি।
Leave a Reply