1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিনে বোধ সাহিত্য আড্ডার অনন্য আয়োজন

  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৫ দেখা হয়েছে
কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিনে বোধ সাহিত্য আড্ডার অনন্য আয়োজন
কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিনে বোধ সাহিত্য আড্ডার অনন্য আয়োজন

সৈয়দ সময়ঃ বর্ষার স্নিগ্ধ সন্ধ্যায় কবিতা, গান, সাহিত্যচর্চা আর হৃদয়ের মিলনমেলায় প্রাণ ফিরে পেল নেত্রকোণা। বৃষ্টিস্নাত বাংলার আবহে কালজয়ী কবি আল মাহমুদের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে অনুষ্ঠিত হলো বোধ সাহিত্য আড্ডার ৫১২তম বর্ষাযাপন এবং কবি তানভীর জাহান চৌধুরীর ৫০তম জন্মবার্ষিকী উদযাপন। নেত্রকোণা সাহিত্য সমাজ ও মাসিক বোধ সাহিত্য আড্ডার যৌথ আয়োজনে শনিবার (১১ জুলাই) রাত ৮টায় মোক্তারপাড়া সাধারণ গ্রন্থাগারে অনুষ্ঠিত এই সাহিত্য—সাংস্কৃতিক মিলনমেলায় জেলার কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সৃষ্টি হয় এক প্রাণময় পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক ওয়ালী উল্লাহ্। আবহমান বাংলার কাব্যিক ঐতিহ্য, বর্ষার সৌন্দর্য এবং সাহিত্য—সংস্কৃতির অনিবার্য ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, ছড়াকার ও সাংবাদিক শ্যামলেন্দু পাল, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর ইসলাম হীরা, লোকগবেষক ও শিকড়ের সভাপতি রফিকুল ইসলাম আপেল, রেড ক্রিসেন্টের সম্পাদক কামরুল হক, কবি ও সাংবাদিক কামাল হোসাইন, কবি ও সাংবাদিক সৈয়দ সময়, সাংবাদিক এ. বি. চৌধুরী নাদিম, সাংবাদিক পল্লব চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা বুলবুল জাহান চৌধুরী, জেলা কালচারাল অফিসার মো. আতিকুল ইসলাম, স্কাউটার ইউনুস চৌধুরী, সাংবাদিক তুষার বাবু, সাংবাদিক ফয়সাল চৌধুরী, বাউল আবুল বাশার তালুকদার, কবি আলপনা সরকার এবং বাউল জসিম বয়াতিসহ বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির উর্বর জনপদ হিসেবে নেত্রকোনা দীর্ঘদিন ধরে নিজস্ব স্বকীয়তায় সমৃদ্ধ। এই মাটির আলো—বাতাস, নদী—বৃষ্টি আর মানুষের জীবনঘনিষ্ঠ অনুভূতি থেকেই জন্ম নেয় সৃজনশীলতার দীপ্ত ভাষা। সেই ধারারই এক নিবেদিত কণ্ঠ কবি তানভীর জাহান চৌধুরী, যিনি তাঁর স্বতন্ত্র লেখনীর মাধ্যমে পাঠকের হৃদয়ে ভালোবাসা, মানবতা ও জীবনবোধের আলো ছড়িয়ে চলেছেন। তাঁরা আরও প্রত্যাশা ব্যক্ত করেন, কবিতা, গল্প, উপন্যাস, গান ও গবেষণার অবিরাম সৃজনধারা আগামী প্রজন্মকে আলোকিত করবে এবং সাহিত্যচর্চা আরও বিস্তৃত হবে বাংলার প্রতিটি প্রান্তে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি তানভীর জাহান চৌধুরী উপস্থিত সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সাহিত্য মানুষের হৃদয়কে জাগিয়ে তোলে, আর সেই জাগরণই সমাজকে মানবিক করে। অনুষ্ঠানটি বাংলা সাহিত্যের কালজয়ী কবি আল মাহমুদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। তাঁর সাহিত্যকীর্তির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বর্ষার সন্ধ্যা হয়ে ওঠে আরও অর্থবহ। পরে কবি তানভীর জাহান চৌধুরীর রচিত গান পরিবেশন করেন শিল্পী ও সুরকার ওস্তাদ স্বপ্ন সরকার, শিল্পী শুভ বণিক এবং বাউল আশিক বয়াতি। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পর অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটা এবং খিচুড়ি ভোজের মধ্য দিয়ে শেষ হয় বোধ সাহিত্য আড্ডার বর্ষাযাপন ও জন্মদিনের আয়োজন। বর্ষার স্নিগ্ধতা, কবিতার মাধুর্য আর মানুষের আন্তরিক ভালোবাসায় সেদিনের সাহিত্য আসর যেন আবারও মনে করিয়ে দিলÑবাংলার মাটি যতদিন বৃষ্টিতে ভিজবে, ততদিন শব্দের প্রদীপ জ্বালিয়ে রাখবে সাহিত্যপ্রাণ মানুষ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর