স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির কর্তৃক প্রদত্ত কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী নেত্রকোণা জেলার পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট সম্মাননাপত্র, স্বীকৃতি স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ হস্তান্তর করেন নেত্রকোণা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। উল্লেখ্য যে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা ও জনগণের জান-মাল রক্ষার মত ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকে পুলিশ সদস্যরা। দেশের যে কোন প্রয়োজন ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না তারা। প্রতিবছর দায়িত্ব পালনকালে অনেক পুলিশ সদস্য নিজের জীবন উৎসর্গ করে দেশে স্থিতিশীল পরিবেশ এবং স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখেন। তাই প্রতি বছর কর্তব্যরত অবস্থায় জীবন দানকারী পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তাদের পরিবার কে উপহার দেওয়া হয় ও সম্মানিত করা হয়।
Leave a Reply