1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট সময়ঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮১ দেখা হয়েছে
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ সৈকত মিয়াঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে পানিতে ডুবে সিয়াম (দেড়) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের নুরু আলমের ছেলে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি ছড়ার পানিতে পড়ে যায় সিয়াম। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে পরীক্ষা—নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ছড়া ও জলাশয়ের পাশে ছোট শিশুদের একা না রাখার পরামর্শ দিয়েছেন তারা।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর