1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কলমাকান্দায় পুলিশ-গণমাধ্যমকর্মী অবরুদ্ধ ৪৬ লাখ টাকা, ভারতীয় মাদক ও গরুসহ আটক-১৫

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ দেখা হয়েছে
কলমাকান্দায় পুলিশ-গণমাধ্যমকর্মী অবরুদ্ধ ৪৬ লাখ টাকা, ভারতীয় মাদক ও গরুসহ আটক-১৫
কলমাকান্দায় পুলিশ-গণমাধ্যমকর্মী অবরুদ্ধ ৪৬ লাখ টাকা, ভারতীয় মাদক ও গরুসহ আটক-১৫

কলমাকান্দা থেকে শেখ শামীম ও বিশেষ প্রতিনিধি, মো: ফরুক আহমেদঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভারতীয় গরু চোরাচালান ও অবৈধ আর্থিক লেনদেনের খবরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় এক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন এবং ডিবি পুলিশের একটি দল অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, গরু, মাদকদ্রব্যসহ ১৫ জনকে আটক করেছে। আটককৃত ১৫ জন হলেন- মামুন মিয়া, আল আমিন, সারফুল ইসলাম, কাওসার আহমেদ, মোশারফ মিয়া, আফাজ উদ্দিন, মাহমুদুল ইসলাম সায়েম, আদির উদ্দিন, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন এবং পারভিন আক্তার। তারা সবাই কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আটককৃতদের কাছ থেকে এবং ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে- নগদ ৪৬ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নেত্রকোণা জেলা ডিবি পুলিশের একটি দল এসআই আব্দুল জলিলের নেতৃত্বে কলমাকান্দা থানাধীন সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের তেরোতোফা গ্রামে অভিযান চালায়। স্থানীয় রুস্তম আলীর ছেলে মো. সারফুল ইসলাম এর বাড়িতে ভারতীয় গরু চোরাচালান ও মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন হচ্ছে- এমন খবরের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে গণমাধ্যমকর্মী নেত্রকোণার স্থানীয় “দৈনিক দেশ কন্ঠস্বর” পত্রিকার প্রকাশক ও “দৈনিক জনবাণী” পত্রিকার জেলা প্রতিনিধি জালাল চৌধুরী, দৈনিক ভোরের কাগজ এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম এবং শ্যামল সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে বাড়িতে থাকা লোকজন উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে ডিবি পুলিশ ও সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের অবরুদ্ধ করে রাখে। এই হামলায় কয়েক জন ডিবি পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মী শ্যামল সরকারকে আহত করে তার কয়েক লক্ষ্যাধিক টাকর মুল্যের ভিডিও ক্যামরাটি ভেঙ্গে ফেলে। অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উদ্ধার করে। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে মামুন মিয়া, আল আমিন, সারফুল ইসলাম ও কাওসার আহমেদকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর-সার্কেল)-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ নিয়ে জেলা গোয়েন্দা শাখা ও কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পুনরায় সাঁড়াশি অভিযান (ব্লক রেইড) চালায়। দ্বিতীয় দফায় এ অভিযানে আরও ১১ জন নারী-পুরুষকে আটক করা হয়। এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই প্রথম জেলার সীমান্তঘেষা কলমাকান্দা উপজেলার চোরাকারবারী সারফুল ইসলাম এর বসত ঘরে নগদ টাকাসহ টাকা গণনার ডিজিটাল মেশিনের স্থিরচিত্র ও ধারণকৃত ভিডিও সারা জেলায় কৌতহলের জন্ম দিয়েছে। জানা যায়, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকার সিংহভাগ ভারতীয় পণ্যের মূলহোতা সারফুল ইসলাম ও তার সহোদর সাইকুল ইসলাম গং। এব্যাপারে ওসি ডিবি জানায় অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর