1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

কলমাকান্দায় মরহুম মোস্তফা কামাল মনসুরের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ দেখা হয়েছে
কলমাকান্দায় মরহুম মোস্তফা কামাল মনসুরের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
কলমাকান্দায় মরহুম মোস্তফা কামাল মনসুরের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় মরহুম মোস্তফা কামাল মনসুরের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির পিতা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় তার নিজ গ্রাম কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুরে এ কর্মসূচি পালিত হয়। এতে পরিবারের সদস্য, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, ছোট ছেলে সারোয়ার কামাল, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নুরু, ডেপুটি স্পিকারের ব্যক্তিগত সহকারী মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে বক্তারা মরহুম মোস্তফা কামাল মনসুরের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সংস্কৃতিমনা জনপ্রতিনিধি। দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। সমাজের বিভিন্ন শ্রেণি—পেশার মানুষকে একত্রিত করে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার অসাধারণ দক্ষতা ছিল তার। বক্তারা আরও বলেন, তার নীতি, আদর্শ ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, মোস্তফা কামাল মনসুর ১৯৪৪ সালের ১৩ অক্টোবর চত্রংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হাফিজ উদ্দিন ও মা আদর বানু। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার সহধর্মিণী জুবাইদা কামাল ২০২২ সালে মৃত্যুবরণ করেন। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর