1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

“কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়” ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯৬ দেখা হয়েছে
“কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়” ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
“কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়” ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

মোঃ সৈকত মিয়াঃ সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ নিলেও অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা—১ (দুর্গাপুর—কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে সুন্দর করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই, ব্যাগ ও জুতা দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন—ভাতা ও পেনশন সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এরপরও অনেক স্কুলে কাঙ্ক্ষিত ফলাফল বা শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যাচ্ছে না। চারতলা বা দোতলা সুন্দর ভবন আছে, কিন্তু শ্রেণিকক্ষে মাত্র চার—পাঁচজন শিক্ষার্থী—এমন চিত্রও আমরা দেখেছি, যা মেনে নেওয়া যায় না।” বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা—২০২৫—এ বৃত্তিপ্রাপ্ত ৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শামছুজ্জামান আসিফ। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার বলেন, “শিক্ষক—শিক্ষিকাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নিজেদের সন্তানদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও নিজের সন্তানের মতো দেখতে হবে। একজন কোমলমতি শিক্ষার্থীর সারা জীবনের মানসিকতা ও দায়বদ্ধতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমেই গড়ে ওঠে।” বক্তব্যের একপর্যায়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, “যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের ছাত্র—ভাইয়েরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, কলমাকান্দার চারজন মানুষ সেখানে রক্ত দিয়েছেন। তাদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।” অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাত তুলে শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতেও বৃত্তি অর্জন এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার করে। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের উপ—পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল আজম। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন মালিহা মিলি ও আবিদ হাসান। উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা—২০২৫—এ কলমাকান্দা উপজেলায় ৫৩ জন ট্যালেন্টপুল ও ৪১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। মোট ৯৪ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর