1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

কিশোরকে পেটানো ভাইরাল সেই ইউএনও প্রত্যাহার

  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৯ দেখা হয়েছে
কিশোরকে পেটানো ভাইরাল সেই ইউএনও প্রত্যাহার
কিশোরকে পেটানো ভাইরাল সেই ইউএনও প্রত্যাহার

আটপাড়া প্রতিনিধিঃ লাঠি হাতে শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় নেত্রকোণার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমাকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রচার করে।ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানা গেছে। বিজ্ঞপ্তিটি গত মঙ্গলবার (১৯ আগস্ট) ইস্যু করা হলেও ২২ আগস্ট বিষয়টি সবার নজরে আসে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার‌্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এ বিষয়ে জানতে ইউএনও রুয়েল সাংমার ব্যবহৃত সরকারি নম্বরে ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোতাহার হোসেন শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার ইউএনওর বদলির কাগজ হাতে পেয়েছি। তবে তিনি এখনও আটপাড়াতেই অবস্থান করছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর