1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে মারামারি আতঙ্কে ভুক্তভোগী শিউলির পরিবার থানায় মামলা রেকর্ড গ্রেফতার হয়নি আসামী

  • আপডেট সময়ঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ দেখা হয়েছে
কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে মারামারি আতঙ্কে ভুক্তভোগী শিউলির পরিবার থানায় মামলা রেকর্ড গ্রেফতার হয়নি আসামী
কেন্দুয়ায় জমি সংক্রান্ত জেরে মারামারি আতঙ্কে ভুক্তভোগী শিউলির পরিবার থানায় মামলা রেকর্ড গ্রেফতার হয়নি আসামী

স্টাফ রিপোর্টারঃ কেন্দুয়া উপজেলাধীন চন্দ্রগাতী গ্রামে গত ২৭ ডিসেম্বর শনিবার জমি সংক্রান্ত জেরে আপন চাচা ও চাচাতো ভাইয়ের দ্বারা মারপিট সহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিউলি আক্তার বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, বাদী শিউলি আক্তার এর পিতার জীবদ্দশায় তার নিজনামে থাকা জায়গা-জমির অর্ধেক অংশ আমাদের নামে দলিল রেজিস্ট্রি করে দিয়া যায়। অবশিষ্ট অর্ধেক জায়গা-জমি দলিল করে না দেওয়ায় উক্ত ভূমি আনোয়ার (৩০), তোফাজ্জল (২৫), মোবারক (৩৪), সর্ব পিতা- সবুজ মিয়া, সবুজ মিয়া, পিতামৃত- আইদর আলী, সর্বগ্রাম- চন্দ্রগাতী, ডাকঘর- কেন্দুয়া-২৪৮০, উপজেলা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা বাদীকে ভোগ-দখলে বাধার সৃষ্টি করে এবং প্রায় প্রায়ই মারপিট করে আসতে থাকে। বাদী গ্রাম্য শালিশ ডাকলেও বিবাদীগণ লাঠির বলে শালিশ অমান্য করে। যার প্রেক্ষিতে আমরা উভয়পক্ষ যার যার প্রাপ্য ন্যায্য হিস্যা পরিমাপ করে নিজ নিজ দখল বুঝিয়া পাওয়ার লক্ষ্যে আমিন দ্বারা মাপামাপি করাকালীন সময়ে সাক্ষী নার্গিস আক্তার ও রোকসানা ইয়াসমিন এর সাথে বিবাদীগণ অন্যায়ভাবে তর্কাতর্কিতে লিপ্ত হয়ে মাপামাপির কাজ বন্ধ করে দেয়। এরই জের হিসাবে বিবাদীগণ তাদের ঘরে গিয়া লোহার রড, লাঠি ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্রাদিতে হাতে নিয়া সাক্ষী নার্গিস আক্তার ও রোকসানা ইয়াসমিনকে খুন, জখম করার একই উদ্দেশ্যে ঘটনার দিন, তারিখ ও সময়ে বাদীর পৈত্রিক স্বত্বদখলীয় বিছরা ক্ষেতের ভিতরে অনধিকার প্রবেশ করে নার্গিস আক্তার ও রোকসানা ইয়াসমিনকে ঘেরা করে বিবাদী সবুজ মিয়া এর প্রত্যক্ষ হুকুমে ১নং বিবাদী আনোয়ার এর হাতে থাকা লোহার রড দিয়া খুন করার উদ্দেশ্যে ১নং সাক্ষীর মাথা লক্ষ্য করে বারি মারিবার সাথে সাথে বামদিকে কাত হয়ে পড়ায় উক্ত বারি লক্ষ্যভ্রষ্ট হয়ে ১নং সাক্ষী নার্গিস আক্তারের ডান কাধেঁ লাগিয়া গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। ৩নং বিবাদী মোবারক এর হাতে থাকা বাঁশের লাঠি দিয়া এলোপাতাড়ী বাইরাইয়া মুখে ও শরীরের বিভিন্ন অংশে বেদনাদায়ক নিলাফুলা জখম করে। উক্ত জখমের দরুন ১নং সাক্ষী চিৎকার দিয়া মাটিতে লুঠাইয়া পড়ে যাওয়ার সাথে সাথে উক্ত ৩নং বিবাদী ১নং জখমী সাক্ষীর পরনে থাকা প্রিন্টের কামিজ ধরে টানাটানি করে কামিজ ছিড়ে শ্লীলতাহনী ঘটায় এবং গলায় থাকা ১ ভরি ওজনের ১টি বিদেশী স্বর্ণের চেইন যার বর্তমান বাজার মুল্য ২ লক্ষ টাকা হবে অসৎ উদ্দেশ্যে গলা হতে টান দিয়া ছিড়ে নিয়া যায়। তখন ২নং সাক্ষী ১নং জখমী সাক্ষীকে প্রাণে বাচাঁনোর চেষ্টাকালে ২নং বিবাদী তোফাজ্জল এর হাতে থাকা বাঁশের লাঠি দিয়া এলোপাতাড়ী বাইরাইয়া ২নং সাক্ষীর নকপাল, পিঠ, কোমড় এবং দুইপায়ে বেদনাদায়ক নীলাফুলা জখম করে। ২নং সাক্ষীর ডাক-চিৎকার আরম্ভ করিলে ১নং বিবাদী আনোয়ার ২নং সাক্ষীর পরণে থাকা প্রিন্টের কামিজ ছিড়ে শ্লীলতাহানী ঘটায় এবং ২নং সাক্ষীর গলায় থাকা ১০ (দশ) আনা ওজনের ০১টি স্বর্ণের চেইন, যার বর্তমান বাজার মূল্য অনুমান ১ লক্ষ ২৫ হাজার টাকা হবে অসৎ উদ্দেশ্যে গলা হতে টান দিয়া ছিঁড়ে নিয়া যায়। এইরূপ পরিস্থিতিতে আমি বাদী সহ সাক্ষীগণ উক্ত বিবাদীদেরকে দোহাই-দোস্তর দেওয়াকালীন সময়ে সকল বিবাদীগণ আমাদেরকে যেকোন সময় সুযোগমত পাওয়ামাত্রই খুন করে ফেলবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল হতে চলে যাওয়ার সাথে সাথে অটোগাড়ী আনাইয়া আমি এবং ৩,৫ সাক্ষী ১,২নং জখমী সাক্ষীকে অটোগাড়ী যোগে চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ২নং জখমী সাক্ষীকে ভর্তি করতঃ ১নং জখমী সাক্ষীর শারীরিক অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এই ব্যাপারে কেন্দুয়া থানা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতারী হয়নি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর