1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

কেন্দুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২৭ দেখা হয়েছে
কেন্দুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
কেন্দুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় মাদকদ্রব্য সেবন করে বিরক্তিকর আচরণ করার অপরাধে হৃদয় ওরফে তামিম (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ভূইয়াপাড়া এলাকায় তাকে গাঁজা ও মাদকদ্রব্য সেবনের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে আটক করা হয়। আটক হৃদয় ওরফে তামিম মোজাফফরপুর গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে। পরে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে মো. নাঈম উল ইসলাম চৌধুরী। তিনি জানান, মাদকের ভয়াবহতা রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের এসআই এসআই শফিকুল আলমসহ সংশ্লিষ্টরা।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর