স্টাফ রিপোর্টারঃ সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলায় কৃষি বিভাগের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য, নেত্রকোণা—২ (সদর—বারহাট্টা) অধ্যাপক ডাঃ মো: আনোয়ারুল হক এক জরুরি বার্তায় জানানো হয়েছে, কোনো ব্যক্তি বা দলীয় নেতা—কর্মীর মাধ্যমে ভুয়া বা অসত্য তথ্য প্রদান করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবিক সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নিকট পৌঁছে, সে বিষয়ে সবাইকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, বিএনপি ও প্রশাসনের সমন্বয়ে প্রাথমিকভাবে একটি তালিকা করা হলেও সেখানে প্রকৃত কৃষকদের পাশাপাশি অনেক অকৃষকের নামও এসেছে। আবার অনেক প্রকৃত কৃষকের নাম বাদ পড়েছে। এ কারণে নতুন করে তালিকা প্রস্তুত করা হবে। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, তালিকা প্রণয়নের সময় কোনো রাজনৈতিক চাপ গ্রহণ না করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। “যারা সহায়তা পাওয়ার যোগ্য, তারাই পাবেন। যারা যোগ্য নন, তারা পাবেন না। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরাও প্রশাসনকে সহযোগিতা করবে,”—বলেন তিনি।
Leave a Reply