স্টাফ রিপোর্টারঃ আগামী২৪ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোণায় ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (রেজিস্ট্রেশন নং — ১৩৮/৯৪) এর ত্রি—বার্ষিক সাধারণ নির্বাচন। নির্বাচনে ৪৭২ জনের ভোট প্রদানের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হবে। সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশন ও সমিতির নেতৃবৃন্দ। সরেজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা যায় আগামী নির্বাচনকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
প্রতিবন্ধীদের মাঝে কে হারে ও কে জিতবে তা নিয়ে এক গুঞ্জন শোনা যাচ্ছে। নেতৃত্বে সম্ভাব্য প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় ও কর্মী সমর্থকদের ঘিরে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন, সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. খায়রুল ইসলাম, সহ—সভাপতি পদে মোরগ প্রতীকে দুলু মিয়া, সাধারণ সম্পাদক পদে হারিকেন প্রতীকে মোঃ এনামুল হক এনাম, সদস্য পদে বালতি প্রতীকে মো. রফিকুল ইসলাম, বাল্ব প্রতীকে মোঃ মুমিন মিয়া, ফুটবল প্রতীকে মোঃ মানিক মিয়া। জেলা শহরের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়য়ের একমাত্র কাঁচা বাজার নেত্রকোণা মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ কেনাবেচার সেবার মাধ্যমে ইতিমধ্যেই ঐতিহ্যবাহী মেছুয়া বাজার হিসেবে নেত্রকোণাবাসীর মাঝে সুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পরিশেষে আগামী ২৪শে এপ্রিল মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী ও সমবায় সমিতির নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে বিজ্ঞ মহলের দাবী করছে।

Leave a Reply