স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় সদর ঠাকুরাকোনা ইউনিয়নে খাগজিপাড়া গ্রামে বসবাসরত আবু সিদ্দিক বিগত ৮ বছর পূর্বে কিশোরগঞ্জ জেলার বায়জিতপুর থানার নওয়াটা গ্রামে বসবাস করত। বর্তমানে খাগজিপাড়ায় পাচঁ ছেলে এক মেয়ে স্ত্রী নিয়ে বসতি স্থাপন করিয়াছেন। আবু সিদ্দিক কিশোরগঞ্জ জেলার মানুষ হওয়াই এখানে স্থানীয় বাসিন্দা মো: আব্দুল কুদ্দুস এর মেয়ের সাথে চার নাম্বার ছেলে মো: উজ্জল মিয়ার বিবাহ দেয়। জানা যায়, গত ১৫/০৪/২৬ ইং বুধবার সকাল অনুমান ১০ ঘটিকায় তার মেয়ে ফারজানা আক্তার লাভা (১৯) কে ধাক্কা দিয়েছে বলে মিথ্যা অভিযোগে মো: উজ্জল মিয়া(২৮) উপর সন্ত্রসী বাহিনী নিয়ে অর্তকির্ত হামলা চালায় মো: আব্দুল কুদ্দুস গং। এসময় বাড়িতে আবু সিদ্দিক ভ’ইয়া, মোছা: নাজমা বেগম, সোমা আক্তার, মো: তোফাজ্জল ইসলাম বাধা দিতে আসলে মো: আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে মো: রিপন মিয়(৪০), মোছা: আনোয়ারা আক্তার(৪০), মোছা: সালমা আক্তার(৩৫), শাকিল মিয়া(২০), হাছান মিয়া(২১) সহ আরোও অনেকেই হাতে লোহার রড, লাটি, রামদা নিয়ে আমাদের উপর হামলা চালায়। এবং বাধা দিতে আসলে সকলকে ব্যাপকভাবে এলোপাতারি মারধোর শুরু করে। এসময় ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদেরকে প্রাণে রক্ষা করে। পরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করার পর আসামীগণ বিভিন্নভাবে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে যাচ্ছে বলে জানান ভোক্তভোগী তোফাজ্জল ইসলাম।
Leave a Reply