খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোণার হাওর অঞ্চল খালিয়াজুরীতে ময়মনসিংহ বিভাগীয় উপ—পরিচালক মোঃ জালাল উদ্দিন সহ নেত্রকোণা জেলার প্রতিটি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সহ ৩৪ জন কর্মকর্তার একটি বিশেষ টিমের মাধ্যমে খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করে, প্রধান শিক্ষকদের নিয়ে ১১/০৮/২৫ ইং তারিখে খালিয়াজুরী ইউ.আর.সি হল রুমে পযার্লোচনা শেষে মতবিনিময় সভা করা হয়। নেত্রকোণা জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় উক্ত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার উপ—পরিচালক মোঃ জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার সহকারী পরিচালক তাহমিনা খাতুন, নেত্রকোণা জেলার পিটিআই সুপারিনটেনডেন্ট রোকেয়া বেগম। খালিয়াজুরী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবু রায়হানের সার্বিক সহযোগিতায় পর্যালোচনা শেষে উপ—পরিচালক প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মন, মোঃ সাজেদুল হক স্বপন, প্রান্তূষ সামন্ত, মোঃ গোলাম মাওলা, মোঃ বদরুজ্জামান বকুল, জহরলাল দেবরায়, হিমাংশু সরকার, মাসুদ গনি, আতিকুর রহমান জসিম। জানা যায় খালিয়াজুরিতে ৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে মেন্দিপুর ইউনিয়নে ১নং জিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খালিয়াজুরী সদর ইউনিয়নের খালিয়াজুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ মোট চারটি বিদ্যালয় পরিদর্শন করা হয়।
Leave a Reply