1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

খালিয়াজুরীতে এনসিপি নেতার ওপর হামলা

  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬০ দেখা হয়েছে
খালিয়াজুরীতে এনসিপি নেতার ওপর হামলা
খালিয়াজুরীতে এনসিপি নেতার ওপর হামলা

হাওর প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সিনিয়র সদস্যসচিব ও উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে। এনসিপির দলীয় সূত্র জানায়, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সভাস্থল পরিদর্শন শেষে মুশফিকুর রহমানসহ দলের কয়েকজন নেতা উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। এসময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। আহত মুশফিকুর রহমান বলেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও হাতে আঘাত করে। পরে দলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিদর্শনে এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক জামিল ফয়েজী এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেল উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ জুলাই দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী ও সারজিস আলমের নেত্রকোণা সদর ও খালিয়াজুরীতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এরমধ্যে হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর