সৈয়দ সময়ঃ নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুড়ি উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির অনুমোদনকে কেন্দ্র করে মঙ্গলবার (৮ জুলাই) আনন্দ মিছিল, আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলা প্রেসক্লাব, থানা মোড় ও খালিয়াজুড়ি কলেজ মাঠ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত হৃদয়ের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তালুকদার আরিফ। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. মাজহারুল ইসলাম পলিন তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, মো. এরশাদ মিয়া, মো. আব্দুল মজিদ মাস্টার, মো. আব্দুল মান্নান চৌধুরী, মো. সাইফুল ইসলাম এবং ছাত্রদল নেতা শফিউল আলম চৌধুরী জসীম, শুভ্র জন সরকার (বাপ্পি) ও উজ্জ্বল মিয়া। এ সময় স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, বিএনপি নেতা অজিত চৌধুরী, মো. রিপন কবীর চৌধুরী, পরেশ দেবনাথ, মো. সুজন মিয়া, মো. সালেহীন, মো. ফয়সাল আহমেদ, মহিলা দলনেত্রী জেবুন্নাহার, ছাত্রদল নেতা এম আর রায়হান শেখ, নাজমুল হাসান আজিম, মো. শিমুল মিয়া, মো. শাহজালাল মিয়া, মো. সোগাহ মিয়াসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে উপজেলা বিএনপির পক্ষ থেকে নবগঠিত ছাত্রদল কমিটির সদস্যদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
Leave a Reply